হামে তিন শতাধিক শিশুর মৃত্যু, গাফিলতি খুঁজতে তদন্তের উদ্যোগ সরকারের

আপডেট : ০৫ মে ২০২৬, ০১:৩৯ পিএম

হাম ও হামের উপসর্গে তিন শতাধিক শিশু মারা যাওয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে সরকার তদন্তের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, হামের উপসর্গে ৩০০ জনের বেশি শিশু মারা গেছে। গতকাল সংখ্যাটি ৩০০ অতিক্রম করেছে। দুঃখ প্রকাশ করছি, এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার শিশু মৃত্যু ঘটাতে চায় এমন কোনো খারাপ উদ্দেশ্য ছিলো বলে মনে করি না। তবে টিকার ব্যাপারটা খতিয়ে দেয়ার প্রয়োজন আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সে বিষয়টি নিয়ে কথা বলেছি। 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

তিনি বলেন, এবার হাম নিয়ে যে সংকট হলো, সেটি অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না। ভবিষ্যতে হাম নিয়েও হবে না। ন্যূনতম সভ্য জাতি হলে এ জায়গাগুলো নিয়ে কোনো সমস্যা করবো না।

এছাড়া ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করি এবার ডেঙ্গুর বড় প্রকোপ হবে না।

আরবিএস
নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুতের সাময়িক সঙ্কট কাটাতে গ্রাম ও শহরে সমভাবে লোডশেডিং ভাগ করে...
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না, তবে দায়িত্বে না থাকলে আগের বা পরের আইনি বিষয়ের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর