সোলার ও উইন্ড এনার্জিকে গুরুত্ব দিতে চায় সরকার: বিদ্যুৎমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৬, ১২:৩৪ পিএম

সঠিক নেতৃত্বের অভাবে পুরো দেশ এখনও সোলারে (সৌরশক্তি) যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বর্তমান সরকার এখন সোলার ও উইন্ড (বায়ু) এনার্জিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায়।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘ইক্যুইপমেন্ট এক্সপো’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী জানান, বিদ্যুতের ব্যাকআপ তৈরি করতে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে একটি নতুন পলিসি বা নীতিমালা করতে যাচ্ছে সরকার। এছাড়া রাজধানীর বিদ্যুতের ওপর চাপ বা লোড কমাতে প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুতের দাম প্রসঙ্গে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) কী প্রস্তাব পেয়েছে তা ওরাই বলতে পারবে। যে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, সে বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তবে দাম বাড়লে পরবর্তীতে এই বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

মন্ত্রী পরিষ্কার করে বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

একাত্তর/এসি
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর