স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম

ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দাবিতে চার দিন ধরে কর্মবিরতিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা এক মাসের জন্য কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে তাদের এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন সাংবাদিকদের বলেন, স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আমাদের আশ্বস্ত করেছেন রেসিডেন্ট, নন রেসিডেন্ট এবং এফসিপিএস ট্রেইনি যারা আছেন, তাদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে।

তিনি বলেন, এছাড়া আগামী এক মাসের মধ্যে আমাদের বেতন-ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। ভাতা কত হবে এবং বাড়বে সেই আশ্বাস স্যার দিয়েছেন। এজন্য আমরা আগামী এক মাসের জন্য আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, বর্তমান বাজারে বেতন না বাড়ালে তাদের জন্য জীবনধারণ করা কষ্টকর হয়ে যাবে। আমি প্রথমদিন থেকেই তাদের দাবির সঙ্গে একমত। এটা কোনো অযৌক্তিক দাবি না। এই চিকিৎসকরাই হাসপাতালের মূল চালিকাশক্তি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি অত্যন্ত সদয়ভাবে বিষয়টি শুনেছেন। আমি আগেই সামারি তাকে দিয়ে এসেছি। তিনি বলেছেন দাবিগুলো বাস্তবায়নে তিনি কাজ করবেন, চিকিৎসকদের কাজে ফিরে যেতে বলেছেন।

কেএসএইচ
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর