বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় মো. সাহাবুদ্দিন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বিকেলে পৌনে তিনটার দিকে  তিনি সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে গিয়ে উঠেছেন।

হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে গত শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। সেখান থেকে সপরিবারে তিনি গুলশানের নিজ বাসভবন ‘গ্রীন ভিলা’য় যান এবং সেখানে অবস্থান নেন।

এদিকে সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ২৪ জুলাই পদত্যাগ করেন।

একাত্তর/এসি
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে নীল-সাদা স্বপ্ন চুরমার হওয়ার যন্ত্রণা তখন তাড়িয়ে বেড়াচ্ছে পুরো আর্জেন্টিনাকে। অথচ সেই ট্র্যাজেডির আড়ালেই, ক্যামেরার চোখ আর স্পটলাইটের ঝলকানির...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে কি তবে ভাঙনের সুর? নাকি গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তনের সলতে পাকানো শুরু হয়ে গেল? আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন’র খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর