রক্ষণাবেক্ষণে ডাউন ইসির সার্ভার, সেবাগ্রহীদের ভোগান্তি

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নমূলক কাজের জন্য গত শুক্রবার থেকে নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সার্ভার ডাউন রয়েছে। এর ফলে গত দুই দিন ধরে মাঠপর্যায়ের ইসি কার্যালয়গুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, সার্ভারের নিয়মিত সংস্কার ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুতই কাজ শেষ করে সার্ভার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও তথ্য হালনাগাদসহ বিভিন্ন কাজের জন্য প্রতিদিন হাজার হাজার নাগরিক ইসির সার্ভারে আবেদন করে থাকেন। সার্ভার ডাউন ও চরম ধীরগতির কারণে প্রয়োজনীয় এনআইডি সেবা নিতে এসে সাধারণ সেবাগ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন তারা।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বিকেলে পৌনে তিনটার দিকে  তিনি সপরিবারে রাজধানীর গুলশানের...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের দীর্ঘদিনের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর