সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চাইলে নিয়মিত আপিল আবেদন দায়ের করতে পারবেন।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।

আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিলো। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন সরোয়ার। হাইকোর্ট তার প্রার্থিতা ফিরিয়ে দিলে তিনি চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে তার ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছিলো।  পরে সরোয়ার আলমগীরের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। রায়ে তার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের এই রায়ের পর দিনই (৯ জুলাই) ইসি সচিবালয় চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং ওই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের পর হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে গত ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিন। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আর কোনো বাধা রইলো না।

একাত্তর/এসি
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মানবদেহের জন্য ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের...
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’...
দেশের নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ফিলিপাইনের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে...
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর