নদী দূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বাধ্যতামূলক

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

নদী দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশের নদ-নদী রক্ষা এবং পানি দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিকমেন্ট প্ল্যান্ট) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও নীতি নির্ধারণী বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

বৈঠক শেষে আব্দুস সালাম জানান, নদী দূষণ নিয়ন্ত্রণে বিশেষ জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানি দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

নদী দূষণ যাতে আর বৃদ্ধি না পায়, সে জন্য শিল্পের বর্জ্য ব্যবস্থাপনায় ইটিপি প্লান্ট স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হচ্ছে। যারা সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে অবহেলা করবেন বা মানবেন না, তাদের সরাসরি আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

একাত্তর/এসি
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান...
অহেতুক রাজনৈতিক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বিতাড়িত স্বৈরাচারকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান...
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর