আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ অ্যাসোসিয়েশন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং আত্মরক্ষার প্রয়োজনীয়তা বোঝাতেই আইজিপি শব্দটি ব্যবহার করেছেন। তাই এটিকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা’ হিসেবে না দেখে বক্তব্যের মূল প্রেক্ষাপট বিবেচনার আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট করা প্রয়োজন।

সংগঠনটি জানায়, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের প্রায়ই সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের মুখোমুখি হতে হয়। ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে, যাতে চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন আহত হয়েছেন। সম্প্রতি ২৪ অক্টোবর গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা এবং ১৩ সেপ্টেম্বর টঙ্গীতে পাথর নিক্ষেপ করে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনায় পুলিশ সর্বোচ্চ সংযম দেখালেও বারবার হামলার শিকার হলে বাহিনীর মনোবল ক্ষুণ্ন হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দণ্ডবিধি ১৮৬০ (৯৬-১০৬ ধারা), ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এবং পুলিশ প্রবিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার আইনি অধিকার স্বীকৃত। আইজিপির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিলো অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া এবং পুলিশের আত্মরক্ষার সক্ষমতার বিষয়টি তুলে ধরা।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে দেওয়া আইজিপির মন্তব্য নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচ্ছিন্ন অংশের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা উচিত। গণমাধ্যম ও পুলিশ উভয়ই জনস্বার্থে কাজ করায় দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখা জরুরি।

পুলিশ অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করে যে পুলিশের আত্মরক্ষার অধিকার ও ঝুঁকির পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও জবাবদিহি নিশ্চিত করাও সমভাবে অপরিহার্য।

একাত্তর/এসি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আলোচিত ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকটি সংবাদমাধ্যমকে একথা...
সস্তা বাহবা নেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে মারাত্মক আঘাত হানবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, দেশজুড়ে উগ্রবাদী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতার খবরের মধ্যে সরকারের সার্বিক...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সবশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা থেকে...
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর