চাকরি হারালেন ডিবির হারুনহ আট পুলিশ কর্মকর্তা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণের দায়ে আরও ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, হারুন অর রশীদের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এত দিন তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। তাঁর স্থায়ী-বর্তমান ঠিকানা ও ই-মেইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফেরেননি।

পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের অনুরোধে চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। এরপর গত ২২ জুন নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী ‘কর্মস্থল ত্যাগের’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন।

পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ১ অক্টোবর তাঁকে চাকরি থেকে বরখাস্তের চূড়ান্ত সুপারিশ করে। বিভাগীয় মামলার নথিপত্র, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পর শনিবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের পাশাপাশি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং বিদেশ গিয়ে না ফেরার দায়ে আরও ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মো. আনিসুর রহমান (সাবেক ডিআইজি, রাজশাহী রেঞ্জ), শ্যামল কুমার মুখার্জী (সাবেক অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), তারেক বিন রশিদ (সাবেক পুলিশ সুপার, লক্ষ্মীপুর), এস এম জাহাঙ্গীর হাছান (অতিরিক্ত পুলিশ সুপার), মো. মনিরুজ্জামান সরকার (সহকারী পুলিশ সুপার, ডিএমপি), ফারহানা তাসকিন (সহকারী পুলিশ সুপার, ডিএমপি ট্রাফিক বিভাগ)

এছাড়া, পরকীয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অসদাচরণের দায়ে ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

একাত্তর/এআরএস
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
জনগণের রায় ও ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা না দেখালে সরকারকে তার জন্য চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ভারতে লোকসভা নির্বাচনের পর এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নজিরবিহীন ‘গণ-অভিশংসন’ বা প্রতীকী ইমপিচমেন্ট কার্যক্রম শুরু করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। শনিবার কংগ্রেস...
গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে রোববারই (১ নভেম্বর) গঠন করা হবে মজুরি বোর্ড। এই অবস্থায় শ্রমিকদের আর আন্দোলনে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ভৌগোলিক কোনো সীমানার তোয়াক্কা না করে তাৎক্ষণিক ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার কড়া নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর