কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, চাকরি গেলো এএসপির

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও পরবর্তীতে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়। অভিযুক্ত কাজী মিজানুর রহমান সর্বশেষ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন।

এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ৱযেভাবে শুরু ও তদন্তের পরিণতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও বিভাগীয় মামলার নথির সারসংক্ষেপ সূত্রে জানা যায়, কাজী মিজানুর রহমান ২০২০ সালের ১৪ জুলাই থেকে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।

ওই সময়ে ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। পর্যায়ক্রমে সেই পরিচয় রূপ নেয় বিবাহবহির্ভূত সম্পর্কে। পরবর্তীতে এসংক্রান্ত একটি আইনি মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও নৈতিকতাবহির্ভূত এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় পুলিশের সামগ্রিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

দীর্ঘ বিভাগীয় তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পিএসসির ইতিবাচক মতামত এবং গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর বাধ্যতামূলক অবসরের এই প্রজ্ঞাপন জারি করা হয়।

একাত্তর/এআরএস
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে...
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে।
নিত্যপণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সংগতি রেখে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শনিবার দুপুর...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে নৌ-অবরোধের তোয়াক্কা না করে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র উপাদান, বিস্ফোরক ও সামরিক যানবাহন আমদানির এক বিশাল ও গোপন নেটওয়ার্ক...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর