বাসায় ডিজে পার্টি: ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মাশেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখার একটি দল ভাটারা এলাকার ওই পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে সেখানে বেআইনি মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

অভিযান থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ঘটনাস্বল থেকে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়, যা পরবর্তীতে দেশের প্রধান প্রধান ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি তীব্র নেতিবাচক ধারণা তৈরি করেছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এই আচরণ শিষ্টাচারবহির্ভূত, চরম অদক্ষতামূলক এবং সরকারি চাকুরির শৃঙ্খলা বিধির পুরোপুরি পরিপন্থী।

সার্বিক দিক বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

একাত্তর/এআরএস
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও পরবর্তীতে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে নৌ-অবরোধের তোয়াক্কা না করে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র উপাদান, বিস্ফোরক ও সামরিক যানবাহন আমদানির এক বিশাল ও গোপন নেটওয়ার্ক...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর