সিলেটে যৌথ অভিযানে ১৯ প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত একটা ১০ মিনিটে গোপন খবরে এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় অভিযান শুরু হলেও এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন লক্ষ্যবস্তুর সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায়। সীমান্তের ১২৮০/১-এস ও ১২৮০/২-এস পিলারের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানটি শনাক্ত করা হয়।

এরপর বিজিবির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পরে বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় বিস্ফোরকের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা গেছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।

বিজিবির তথ্যমতে, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮টি গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত আছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবি ও এসআরবির সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
কখনো সখ্য গড়ে নামাজ-অজুর ফাঁকে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নেয়া, কখনো মহিলা ইবাদতখানা থেকে শিশু অপহরণ, আবার কখনো উন্নত জীবনের লোভ দেখিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের ছক- সিলেটের শাহজালালের মাজারকে...
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে এই হামলার...
কোনো অবস্থাতেই সিলেটে পিছু ছাড়ছে না হামের প্রকোপ। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রিহাম ও নাফসান নামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা...
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
গাজীপুরের মাওনা ও ভবানীপুর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর