নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১২ জুন) রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড কোম্পানির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সময় খুব বেশি হাতে নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি। 

এ সময় সারাদেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, লোডশেডিং নয়, স্থানীয় বিতরণ লাইনে ত্রুটির কারণেই ঢাকার বাইরে বিদ্যুৎ কম থাকছে। এর জন্য বিগত সরকারের তড়িঘড়ি করে শতভাগ বিদ্যুদায়ন করাকেও দায়ী করেন তিনি। 

বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সারাদেশে অপরিকল্পিতভাবে লাইন বৃদ্ধি করায় অনেক জায়গায় শত কিলোমিটার লম্বা লাইন তৈরি করেছে। এসব লাইনের কারণেই অনেক এলাকায় বিদ্যুতে টেকনিক্যাল সমস্যা হচ্ছে। জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না।

এছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

আরবিএস
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
অতীতে জ্বালানি নিরাপত্তা ছিল না, তবে বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সঠিক নেতৃত্বের অভাবে পুরো দেশ এখনও সোলারে (সৌরশক্তি) যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বর্তমান সরকার এখন সোলার ও উইন্ড...
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রেখে এক নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু হওয়ার মাধ্যমে...
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার, যারা দলীয়করণ বলছে, তারা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য করেছেন।
প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ-উচ্ছ্বাসের অংশ হিসেবেই সিরাজগঞ্জবাসীও মেতে উঠেছে ফুটবল উন্মাদনায়।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর