সফলতার যা কিছু অর্জন, সব দেশের মানুষের: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। 

মালয়েশিয়া ও চীন—এই দুই দেশে সফল রাষ্ট্রীয় সফরের ওপর জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্র পরিচালনায় তার দল ও সরকারের মূল দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে ‌‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাং‌লাদেশ প্রথম’। দেশের যেকোনো সিদ্ধান্ত ও অর্জনে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সংসদের সব সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা—উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য। সেজন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব সদস্য, বিরোধীদলীয় নেতাসহ সর্বস্তরের সংসদ সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশের মানুষের মঙ্গলের জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

একাত্তর/এসি
মালয়েশিয়া ও চীন সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিলো দেশের সরকারপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর।  
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের...
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর