উজবেকিস্তান ম্যাচের আগে কঙ্গোর প্রেসিডেন্টের আবেগঘন বার্তা

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

ফিফা বিশ্বকাপে ভোর সাড়ে ৫টায় আটলান্টায় উজবেকিস্তানের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে নামছে ডিআর কঙ্গো। আর এই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে কঙ্গোর জাতীয় ফুটবল দল- ‘লেপার্ডস’-দের উদ্দেশে এক টানটান ও আবেগঘন বার্তা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কঙ্গোর পুরো দলকে উজ্জীবিত করে তিনি লিখেছেন, আজকের এই লড়াই শুধু কোনো ফুটবল ম্যাচ নয়। এটি আমাদের জাতীয় ঐক্যের এক পরম মুহূর্ত; এমন এক মাহেন্দ্রক্ষণ যেখানে পুরো দেশের মানুষ একই অভিমুখে তাকাবে, বুকে থাকবে দেশের প্রতি একই আবেগ, একই আশা আর জাতীয় পতাকার প্রতি গভীর ভালোবাসা।

কে-গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র এবং কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানের লড়াকু হারে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে কঙ্গো। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, টানা দুই ম্যাচ হারা সাবেক বিশ্বসেরা ক্যানাভারোর উজবেকিস্তানেরও আজ অলৌকিক এক জয়ের মাধ্যমে নকআউটে যাওয়ার ক্ষীণ গাণিতিক পথ খোলা রয়েছে।

কঙ্গোর ১০ কোটিরও বেশি জনগণকে ফুটবলারদের পেছনে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট শিসেকেদি আরও লেখেন, এই শনিবার আটলান্টার মাঠে তোমরা কিন্তু একা নও। তোমাদের পেছনে দাঁড়িয়ে আছে ১০ কোটিরও বেশি কঙ্গোলিজ মানুষ, আমাদের পরিবার, তরুণ প্রজন্ম, প্রবীণ সমাজ, প্রবাসী ভাই-বোনেরা, আমাদের দেশের সাহসী সৈনিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। আমরা সবাই আজ এক হয়ে তোমাদের পেছনে আছি। আমি প্রতিটি কঙ্গোবাসীকে অনুরোধ করছি, আজ একতাবদ্ধ হয়ে আমাদের ‘লেপার্ডস’দের সেই কাঙ্ক্ষিত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যান।

১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপের পর (যখন দেশটির নাম ছিল জাইর), এই দীর্ঘ ৫২ বছর পর এবারই প্রথম বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেছে ডিআর কঙ্গো। অথচ কয়েক মাস আগেও আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে সরাসরি টিকিট না পেয়ে যখন তারা রানার্সআপদের মধ্যকার প্লে-অফ খেলছিল, তখন দলটির বিশ্বকাপে আসাটাই অলৌকিক মনে হচ্ছিল। সেই খাদের কিনারা থেকে উঠে এসে আজ বিশ্বমঞ্চে কঙ্গোর এই মরণপণ লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল দুনিয়া!

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর