২৩ আগস্ট আল্টিমেটাম দিয়ে সিএনজি পাম্পের ৩০ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন বৃদ্ধিসহ নিজেদের দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে আয়োজকেরা জানান, ২০১৫ সাল থেকে সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ৩৫ টাকায় কিনে খুচরা গ্রাহকের কাছে ৪৩ টাকায় বিক্রি করছেন তারা। এই বিক্রির ওপর মালিকেরা ঘনমিটারপ্রতি আট টাকা কমিশন পেয়ে থাকেন। কিন্তু দীর্ঘ প্রায় ১১ বছর ধরে এই একই কমিশনে গ্যাস বিক্রি করায় বড়ো ধরনের লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা। এই পরিস্থিতি বিবেচনায় কমিশন প্রায় ছয় টাকা বাড়িয়ে ১৩ দশমিক ৯৬ টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা।

এর আগে গত ২১ জুলাই এক সাংবাদিক সম্মেলনে ৩০ জুলাইয়ের প্রতীকী বন্ধ ও ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের এই কর্মসূচি ঘোষণা করেছিলো সংগঠনটি। সেখান থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ জুলাইয়ের প্রতীকী কর্মসূচিটি প্রত্যাহার করা হলো।

একাত্তর/এসি
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।
দেশে শুরু হলো সিএনজিচালিত অটোরিকশা তৈরি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, এই পণ্য বাজারে এলে কম দামে কিনতে পারবেন ব্যবহারকারীরা।এক খন্ড স্টিল দিয়ে শুরু এরপর ওয়েল্ডিং, চ্যাসিস, বডি, কোয়ালিটি...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর