সব অংশীজনদের মত নিয়ে সংবিধান সংশোধন: আইনমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ত্যাগ ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধারণ করে পুরো সংবিধান পর্যালোচনা করা হচ্ছে। আন্দোলনের মূল আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি টেকসই ও গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো তৈরি করতে সব পক্ষের মতামত নেওয়া হবে।

বিরোধীদলের অংশগ্রহণ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধন কমিটিতে সরাসরি নাম না দিলেও বিরোধীদল এই পুরো প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত রয়েছে। কারণ জুলাই সনদে বিরোধীদলসহ ৩৩টি রাজনৈতিক দল সই করেছে। বিরোধীদল বা বিরোধী জোট যখনই চাইবে, তখনই তারা কমিটিতে তাদের প্রতিনিধির নাম পাঠাতে পারবে।

কমিটি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্দোলনকারী ছাত্র-জনতা, শহীদ পরিবারের সদস্য এবং সমাজের বিভিন্ন পেশাজীবী ও অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসবেন সংবিধান সংশোধন কমিটির সদস্যরা। সবার আলোচনার মধ্য দিয়েই চূড়ান্ত সাংবিধানিক সংস্কারের দিকে এগোবে সরকার।

একাত্তর/এসি
সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির...
দেশে বর্তমানে প্রায় সাড়ে চার মিলিয়ন (৪৫ লাখ) মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, এই বিশাল মামলার জট নিরসনে কাজ করতে গিয়ে দেখা গেছে এককভাবে সরকারের পক্ষে এটি সমাধান...
আগামী সেপ্টেম্বরের জাতীয় সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই মুহূর্তে বিশেষ কোনো অধিবেশন ডাকার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর