অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন কর্মকর্তাদের দুইদিনব্যাপী নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টে জামিন জালিয়াতি, নোট বাণিজ্য, রায় পরিবর্তন কিংবা আপিল না করে মামলা ফেলে রাখার মতো অনিয়মের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তাদের নামও এসেছে।

এ অবস্থায় আইন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন কার্যালয়ের ১৬০ জন আইন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। একইসঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার কথাও জানান তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জেতা নয়; আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও তাদের দায়িত্ব। কার্যালয়ের কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কার্যকর ফৌজদারি বিচারব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও প্রসিকিউশনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন অ্যাটর্নি জেনারেল।

এ সময় আদালতের নথি কারসাজি, ঘুষ, দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর