বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরে নজর দিন: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীদের আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসমাবেশে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের প্রয়োজন অনুধাবন করেই বিএনপি খালের উন্নয়ন ও খনন কর্মসূচি শুরু করেছে। যেসব উদ্যোগে অধিকাংশ মানুষের ভাগ্যোন্নয়ন হয়, বিএনপি সব সময় সে ধরনের কর্মসূচিতেই প্রাধান্য দেয়।   

সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে প্রথম সাত দিনেই বর্তমান সরকার ১৩ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে। নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড ব্যবস্থা, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের চিন্তায় ছিলো না। এছাড়া গত ১৭ বছর ধরে বন্ধ থাকা বিভিন্ন কলকারখানা পুনরায় চালু করা হচ্ছে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আহবান করা হচ্ছে, যার মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

চিকিৎসাসেবার মান বাড়াতে আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ১৭ বছর দেশে আইনের শাসন ভূলুণ্ঠিত করেছে স্বৈরাচারী সরকার। তবে আইন যে সকলের জন্য সমান, বর্তমান সরকার সেই আইনের শাসন প্রতিষ্ঠাতেই কাজ করে যাচ্ছে।  

সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, কিছু দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। একাত্তরের ইতিহাস এবং যেভাবে তারা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন করেছিলো, দেশের মানুষ তা ভোলেনি; এখন তারা আবারও সেই পুরনো রূপ ধারণ করছে। এখন সময় এসেছে সজাগ ও সতর্ক হওয়ার।   

যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিভ্রান্তকারীদের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি মূলত এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনেরই কর্মসূচি।

একাত্তর/এসি
নিজ নানাবাড়ি ফেনীতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ বহু বছর পর মায়ের পৈতৃক ভিটায় পা রেখে স্মৃতির সাগরে ভেসে যান...
ফেনীবাসীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন রোধে বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফেনী জেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর