জাতিসংঘ দিবসে বহুপক্ষীয় কূটনীতি ও বিশ্বশান্তির বার্তা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বহুপক্ষীয় কূটনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   

শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্যরাষ্ট্র, সংস্থাটি এবং এর সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।   

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, এ বছরের উদ্‌যাপন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল রায়ে ক্ষমতা গ্রহণের পর থেকে তার সরকার পররাষ্ট্রনীতির কেন্দ্রে বহুপক্ষীয় নীতিকে প্রাধান্য দিয়েছে। 

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের চলমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বহুপক্ষীয় কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের সেই সক্রিয় ভূমিকারই প্রতিফলন।   

তিনি আরও জানান, ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছরমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ও শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় বাংলাদেশের দীর্ঘদিনের ধারাবাহিক অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নীতি প্রণয়ন প্রক্রিয়ায় জনগণকে কেন্দ্রে রাখা এবং প্রয়োজনীয় আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।   

জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য, ডিজিটাল বিভাজন, অভিবাসন ও জোর করে বাস্তুচ্যুতির মতো বৈশ্বিক সঙ্কটগুলো নিরসনে বিশ্বনেতাদের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।   

ফিলিস্তিন ও রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবির প্রতি বাংলাদেশ সর্বদাই সংহতি প্রকাশ করে এবং একটি স্বাধীন দ্বরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থনে অটল রয়েছে। একই সঙ্গে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে স্বদেশে প্রত্যাবাসনই এই সঙ্কট সমাধানের একমাত্র পথ হিসেবে বর্ণনা করেন তিনি।   

সবশেষে, আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি অধিকতর কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিশ্রুতিশীল বিশ্ব সংস্থা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। 

একাত্তর/এসি
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)-তে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ কাজ পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দেশের...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
দেশে ডেঙ্গু পরিস্থিতির পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীদের মৃত্যুর মিছিল আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। দিন যত যাচ্ছে, মৃত্যুর মিছিল এবং হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ততই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই...
হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী...
আমেরিকান-ইসরাইলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে গত আট মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা তৈরি হলেও, জ্যেষ্ঠ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর