প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বুধবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচ দিন পর দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকাসহ দুইটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে  পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে হতে পারে। এছাড়া রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  

আগামী ২১ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রামে স্থানীয়ভাবে কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   

আগামী ২২ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

একাত্তর/কেআই
দেশের ছয় অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর...
সারা দেশে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে রূপ নিয়েছে। এটি ক্রমান্বয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর