প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় শিশুদের পছন্দের খেলার কথা জানতে চান তিনি। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপ করেন তিনি।
আলাপচারিতায় শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
