চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মুসল্লির সমাগম

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৩:২৭ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস বা শোভাযাত্রা বের হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। 

চট্টগ্রামের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হওয়া সুবিশাল এ জুলুসে অংশ নেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ সুন্নি মুসল্লি। এ বছর জুলুশের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ। 

প্রতি বছরের মতো এবারও জশনে জুলুসের আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগরে। এটি জুলুসের ৫০তম আয়োজন। এবারের জুলুসে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

রোববার সকাল ৯টা থেকে চট্টগ্রাম নগরীর রাস্তা জুড়ে মানুষের জনস্রোত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের হওয়া জশনে জুলুসে শরীক হতে বিভিন্ন প্রান্ত থেকে তাদের ছুটে আসেন তারা। 

‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। 

মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত শেষে সকাল ১০টা মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা থাকে বের হয় জশনে জুলুস। জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্।

এর আগেই ভোর থেকে মানুষে পরিপূর্ণ হয়ে উঠে সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মুরাদপুর, বহদ্দারহাট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। 

জুলুসে অংশ নিতে রোববার রাত থেকে চট্টগ্রাম মহানগরীর বাদেও জেলার বিভিন্ন উপজেলা থেকে নবীপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন ষোলশহরের জামেয়া মাদরাসা মাঠে।

আরও পড়ুন: বিশ্ব শান্তি কামনায় রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

আয়োজকরা জানান, এ জুলুসকে বিশ্বের সবচেয়ে বড় ইসলামী শোভাযাত্রা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই দিতে জুলুস পর্যবেক্ষণ করেছেন গিনেস বুক কর্তৃপক্ষ।

১৯৭২ সালে প্রথম জশনে জুলুস বের হয় চট্টগ্রামের কোরবানীগঞ্জ বলুয়ারদীঘি পাড়ের খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে।


একাত্তর/এসজে

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর