ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের এক নাম প্রলয় গ্যাং!

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাং সংস্কৃতি! শিক্ষার্থীদের কাছে এখন রীতিমতো আতঙ্কের নাম প্রলয় গ্যাং। ২৫ মার্চে এক শিক্ষার্থীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ে বিষয়টি আলোচনায় আসে। 

এরিমধ্যে আটক হয়েছে গ্যাংটির কয়েক সদস্য। তাদের দুজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ২৮ মার্চে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০২৩ সালের শুরুতেই দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় ছিনতাই, আটকে রেখে মুক্তিপণ দাবির মতো ঘটনা। বাদ যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ও।

গেলো ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হূমায়ূনকে মারধরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামনে আসে প্রলয় গ্যাং।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি আর শহীদ মিনার এলাকায় প্রলয় গ্যাং এর তৎপরতার কথা শোনা গেছে।

বহিরাগত শিক্ষার্থীদের হেনস্তা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সরবরাহ করা এই গ্যাংয়ের মূল কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েরকে মারধরের পর আতঙ্কে ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা।

image


জানা গেছে, এই গ্যাংটি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। রয়েছে আরও দুইটি গ্যাং। তাদের একটি ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের নিয়ে।

এই গ্যাংটির নিশাচর’ এবং যা বর্তমানে কিছুটা নিষ্ক্রিয় রয়েছে বলে জানা গেছে। অপরটি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ‘ঐক্যবদ্ধ নিশাচর-২’।

শোনা যাচ্ছে প্রলয় গ্যাং এর কিছু সদস্য আছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পদে। তাহলে কি ছাত্র সংগঠনের প্রশ্রয়ে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে? 

image


যদিও নির্যাতনের শিকার জোবায়েরও ছাত্রলীগ কমিটিতে আছেন। তাহলে কী ব্যবস্থা নেবে ছাত্রলীগ। সংগঠনটির নেতারা বলছেন, তদন্তের পরই সিদ্ধান্ত।

ঘটনা তদন্তে হল প্রধ্যক্ষদের নিয়ে একটি গঠন করেছে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর বলেন, ২৫ মার্চের ঘটনায় ১৯ জনের সম্পৃক্ততা মিলেছে, যারা ৭টি হলের শিক্ষার্থী। 

যেহেতু মাদকের বিষয়টি সামনে এসেছে তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের ডোপ টেস্টের বিষয়টি যুক্ত করাটা সময়ের দাবি বলেও জানান এই শিক্ষক। 

আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গ্যাং কালচার নতুন কিছু না। এর জন্য ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি ও বিচারহীনতার সংস্কৃতিকে দায়ি বলে মনে করেন তারা।


একাত্তর/এসি

বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আদালত যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত আছি।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে দেশের ২৩তম...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর