বই জীবনকে সুন্দর ও আলোকিত করে: এমপি রিমি

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম

জাতীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, পৃথিবীকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার অন্যতম হাতিয়ার হচ্ছে বই। বই পড়ে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব। বই মানুষের জীবনকে সুন্দর করে। বই মানুষকে আলোকিত করে। 

শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। 

তিনি বলেন, স্বাধীনতা এবং মুক্তির জন্য এই দেশের মানুষের রয়েছে গৌরবময় ইতিহাস। সেই গৌরবময় ইতিহাসের এক অনন্য মনুষ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনায় এক গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেন। বইয়ের মাধ্যমে তার জীবন থেকে প্রেরণা নিয়ে নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মাযাহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজনুর রহমান মিজানসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১টি ইউনিয়নের ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইপড়া কর্মসূচি চলছে। ২০২২ সালে বইপড়া কর্মসূচির বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় ২৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৫৫০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মালয়েশিয়া ও চীন সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিলো দেশের সরকারপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর।  
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর