যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:০৬ এএম

গাজীপুরে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারী শাহিদুল ইসলাম (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার (৬ অক্টোবর) রাতে বোর্ডিংয়ে থাকা শিশুটিকে হাত পা টিপে দেয়ার কথা বলে এক সময় জোরপূর্বক ভাবে বলাৎকার করে ওই শিক্ষক। এ ঘটনা প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় । এরপর গত কয়েকদিন যাবত শিশুটি মাদ্রাসায় যেতে আপত্তি জানায়। এতে অভিভাবকদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা কারণ জানতে চাইলে একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে হুজুরের বলাৎকারের বিষয়টি বর্ণনা করে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, যৌন নির্যাতনের খবর পেয়ে শিক্ষক কারী শাহিদুল ইসলামকে সুরাবাড়ি দারুল উলুম নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে গতকাল আটক করা হয়। 

গত বুধবার (৬ অক্টোবর) ওই শিশুটিকে বলাৎকার করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন শাহিদুল ইসলাম। গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ইসলাম (৫০) ঢাকার কেরানীগঞ্জের রহিদপুর গ্রামের বাসিন্দা। 


একাত্তর/এসএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর