ব্লাড ক্যান্সারের চিকিৎসা দেশেই মিলছে, তবে…

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:৩৫ পিএম

দেশে প্রতিবছর আড়াই থেকে তিন হাজার মানুষ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। যা মোট ক্যান্সার রোগীর ১১ থেকে ১৫ শতাংশ। শুধু বয়স্করা নন শিশুরাও আক্রান্ত হয় ব্লাড ক্যান্সারে। 

তবে, এর চিকিৎসা এখন দেশে অনেকটাই সুলভ। কেমোথেরাপির পাশাপাশি বোনম্যারো ট্রান্সপ্লান্টও সম্ভব। তাই প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি মানুষের শরীর। প্রতি মুহূর্তে আমাদের জিইয়ে রাখতে নতুন কোষ তৈরি হচ্ছে আর মৃত কোষগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জৈবিক প্রক্রিয়ায়। 

সেই কোষগুলোর মধ্যেই যখন কিছু কোষ অপরিপক্ব অবস্থায় সৃষ্টি হয়ে নিজেদের সংখ্যাকে বাড়াতে থাকে তাকে বলা হয় ক্যান্সার। মানবদেহের যে কোন অঙ্গ এমনকি রক্তেও ক্যান্সার হতে পারে। 

তবে ক্যান্সার আক্রান্ত অঙ্গ যেমন কেটে বাদ দেয়া যায়। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে তা সম্ভব নয়। রক্তের ক্যান্সার মূলত তিন ধরনের। 

আরও পড়ুন: জনসংখ্যার অর্ধেকের শরীরে করোনার অ্যান্টিবডি!

লিউকেমিয়া, মায়োলোমা এবং লিম্ফোমা। রক্তের ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গগুলো খুবই সাধারণ। যেমন জ্বর, দুর্বলতা, হাড়ে ব্যথা কিংবা রক্ত স্বল্পতা। 

গেলো দশ বছরে দেশে ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা ও চিকিৎসা দুটোই সুলভ হয়েছে। কেমোথেরাপির পাশাপাশি বোনম্যারো ট্রান্সপ্লান্টের মত জটিল চিকিৎসাও হচ্ছে। তবে চিকিৎসাটা দীর্ঘমেয়াদী আর ব্যয়বহুল।

যে কোন ক্যান্সারের মতো রক্তের ক্যান্সারও প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই তা নিরাময়যোগ্য। সে জন্য সামাজিক সচেতনতা যেমন দরকার। তেমনি তেমনি দক্ষ চিকিৎসক ও জনবলের সঙ্কট দূর করাকেও চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/এসজে

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গত বছর ১৪২০ জন ক্যান্সার রোগীকে দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠোঁটকাটা’ স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি পাওয়া রুবিয়াত ফাতিমা তনি এখন দারুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর