খালের ওপর ময়লা ফেললে সঙ্গে সঙ্গেই শাস্তি: আতিক

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০২:২৫ পিএম

রাজধানীতে শীত জেকে বসার আগেই খালের পানি পরিস্কারে তোড়জোড় শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের ওপর ময়লা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। 

শনিবার (২৩ অক্টোবর) সকালে, রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। 

মেয়র আতিক বলেন, এখন থেকে কেউ খালের মধ্যে ময়লা-আবর্জনা ফেললে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে জেল-জরিমানা প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে। 

তিনি জানান, এরইমধ্যে যে সব খাল উদ্ধার করা হয়েছে, সেগুলের দুই পাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এরইমধ্যে সার্বক্ষণিক নজরদারি শুরু হয়েছে।

উত্তরের মেয়র আরো জানান, আগামী মাসের মধ্যে আরো কিছু খাল পুনরুদ্ধার করে সীমান পিলার নির্মাণের জন্য বাংলাদেশে সেনাবাহিনীর সাথে চুক্তি করবে সিটি কর্পোরেশন। এজন্য চলতি বছর ২০ কোটি বরাদ্দ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে গণ-অবস্থান

মেয়র জানান, সিটি কর্পোরেশন খাল পরিষ্কার করবে বটে কিন্তু সেই খাল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট এলাকার মানুষকেই। খাল নোংরাকারী আর দখলকারী উভয়কেই ধরা হবে।

তিনি বলেন, আমরা যদি সিসিটিভিতে দেখি কেউ রাস্তায় এসে ময়লা ফেলে গেছে বা খালে আবর্জনা ফেলছে সঙ্গে সঙ্গেই তাদের ধরা হবে। কেউ ছাড় পাবে না। তাদেরকে গ্রেপ্তার করে জেল, জরিমানা বা যে সাজাই দেওয়া হবে তাই বাস্তবায়ন করা হবে। 


একাত্তর/আরবিএস  
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর