টিকা নিবন্ধনে স্কুল শিক্ষার্থীদের শেষ সময় শনিবার

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০২:৩৮ পিএম

শনিবারের মধ্যে ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সীদের টিকার নিবন্ধন শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

পহেলা নভেম্বর শুরু হতে যাওয়া টিকা কার্যক্রমের জন্য রাজধানীর ১২টি স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। বড় অংশের শিক্ষার্থী টিকার আওতায় এলেই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে। 

চলতি মাসের ১৪ তারিখ ১২-১৭ বছর বয়সী একশ’র বেশি শিক্ষার্থীর উপর হয়ে গেলো টিকার ট্রায়াল। সেটি পর্যালোচনা শেষে শিশুদের টিকা দেওয়ার সবুজ সংকেতও মিলেছে। 

সবার আগে ঢাকা মহানগরীর এই বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পালা। এরই মধ্যে পাঁচশ’ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর তথ্য নিয়েছে মাউশি। 

এর পরই বৃহস্পতিবার শুরু হয় নিবন্ধন। তবে, নিবন্ধন শেষ করতে হবে শনিবারের মধ্যে। টিকা দেয়ার জন্য রাজধানীর ১২ কেন্দ্র প্রস্তুত করছে মাউশি। 

আরও পড়ুন: পহেলা নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকাদান

স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আহবায়ক শাহেদুল খবির চৌধুরী জানান, যাদের বয়স ১২ বছরের উপরে তাদের সংখ্যা এক কোটি পাঁচ লাখ। 

এদের সঙ্গে উচ্চ মাধ্যমিক যোগ হলে সংখ্যা আরো বাড়বে। সব শিক্ষার্থী কবে টিকার আওতায় আসবে তা এখনই নির্দিষ্ট করতে পারেনি সরকার। 

প্রাথমিকভাবে রাজধানীর সাড়ে তিন লাখ শিক্ষার্থী টিকার আওতায় আসবে, যা শেষ করতে সময় লাগবে ১০ থেকে ১৫ দিন। 


একাত্তর/এসজে

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর