নভেম্বরের মধ্যেই মানবদেহে ট্রায়ালের আশা গ্লোব বায়োটেকের

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৯:০৩ পিএম

বিএমআরসির নির্দেশনা অনুসারে বানরের দেহে চালানো করোনা ভাইরাসের টিকা 'বঙ্গভ্যাক্স' পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন বিএমআরসিতে জমা দিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড। 

সোমবার (১ নভেম্বর) দুপুরে বিএমআরসিতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। একই সাথে বিএমআরসির তৃতীয় চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি এন্ড রেগুলেটরি জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এর মধ্য দিয়ে বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্বশর্তসহ সকল পর্যবেক্ষণের যথাযথ উত্তর দেওয়া শেষ হয়েছে। যদি বিএমআরসি আর কালক্ষেপণ না করে অতি দ্রুত নৈতিক অনুমতি দিয়ে দেয়, তাহলে ওষুধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যেই গ্লোব বায়োটেক মানবদেহে পরীক্ষা শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করছে গ্লোব বায়োটেক। 

আরও পড়ুন: সিলেটে ফাইজারের টিকার জন্য কেন্দ্রে জনস্রোত!

বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় 'বঙ্গভ্যাক্স' সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হওয়ায়, 'বঙ্গভ্যাক্স' মানবদেহেও অনুরূপভাবে কাজ করার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। 

উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকা অ্যানিম্যাল ট্রায়ালের অংশ হিসেবে বানরের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়, যা শেষ হয় ২১ অক্টোবর।


একাত্তর/এসজে

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর