মুরাদকাণ্ড: র‌্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইমন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭:০৬ পিএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কথোপকথনের অডিও ফাঁস নিয়ে দেশে যখন তোলপাড়, তখন চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে তাদের সদর দপ্তরে ডেকে নেয় র‌্যাব। পরে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে আবারও ডাকা হতে পারে জানিয়ে ছেড়ে দেওয়া হয়। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ইমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

র‍্যাবের গণমাধ্যম আইন শাখার উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, সাম্প্রতিক ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর ওই দিন (মঙ্গলবার) রাত ১১টা ১৫ মিনিটে তিনি সদর দপ্তর থেকে চলে যান।

মঈন বলেন, জিজ্ঞাসাবাদে ইমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা যাচাই বাছাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট  আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত সোমবার রাতে একই বিষয়ে ডিবি কার্যালয়ে দুই ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

image


সম্প্রতি সোশ্যালে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ভয় দেখান। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আহত জেনারেল রাওয়াতের মৃত্যু

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। এছাড়া ডা. মুরাদকে জামালপুর আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর