রমনা কালী মন্দিরের নতুন ভবনে পূজা দিলেন কোবিন্দ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫১ পিএম

৫০ বছর পর পুননির্মাণ হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধ্বংসপ্রাপ্ত রমনা কালী মন্দির। শুক্রবার সকালে পুনর্নির্মিত এই ঐতিহাসিক মন্দির উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

রমনা কালী মন্দিরে আনুষ্ঠানিকতার পর তিন দিনের সফর শেষে দুপুরে ঢাকা ছেড়ে যান ভারতের রাষ্ট্রপতি। 

পাকিস্তানী বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের স্বাক্ষী রমনার কালী মন্দির। ৭১ সালের ২৭ মার্চ রাতে এই মন্দিরের প্রধান পুরোহিতসহ শতাধিক মানুষকে হত্যা করা হয়। 

আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় মন্দিরের সবকিছু। ধ্বংস করে ফেলা হয় মন্দিরটি। তখন থেকে শুধু অবস্থানটুকু নিয়ে কোন মতে দাঁড়িয়ে ছিলো রমনা কালী মন্দির।

ভারত সরকারের অর্থায়নে ৫০ বছর পর পুনর্নির্মাণ হলো এই মন্দির। বিজয়ের মাসে শুক্রবার সেই পুনর্নির্মিত কালী মন্দির উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর মন্দিরের ভেতরে পূজা অর্চনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি, তার স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ। 

মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয় ভারতের রাষ্ট্রপ্রতিকে।

প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন কোবিন্দ।

পাকিস্তানিদের হাতে ধ্বংস হওয়া মন্দিরটি পুনর্নির্মাণ করতে পেরে ভারত গর্বিত বলে জানান তিনি। পরে সেখান থেকে হোটেলে ফিরে যান তিনি।

রমনা কালী মন্দিরের কার্য নির্বাহী কমিটির সভাপতি উৎপল সাহা জানান, বাংলাদেশ সরকারের সহায়তায় এবং ভারত সরকারের অর্থায়নে মন্দিরটি আবার নতুনরূপে সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারাই ক্ষমতায় এসেছিল তাদের কেউই মন্দিরটি সংস্কারের উদ্যোগ না নেয়ায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পর সংস্কার করা হলো।

ভারতের রাষ্ট্রপতি কালী মন্দির প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার পর, সেখানে পূজা দিতে ভিড় করেন হিন্দু ধর্মাবলম্বীরা। মন্দিরের নতুন ভবন পেয়ে নিজেদের তুষ্টির কথা জানান তারা। 


 

একাত্তর/এআর 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর