মাদকসহ রাজধানীতে গ্রেপ্তার ৬৮

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আট হাজার ২২৫ পিস ইয়াবা, ১০১ গ্রাম হেরোইন, ৫ বোতল বিদেশি মদ, ৩৯ কেজি ৭০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে ব্রহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: ২১ জানুয়ারি বসছে বিপিএলের আসর, কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি মাসে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে কমপক্ষে এক হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করে ডিএমপি।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর