টিকিট কেটে নগর পরিবহনে চড়লেন ঢাকার দুই মেয়র

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৬ পিএম

রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহন’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম একটি বাসে (ট্রান্সসিলভা) চড়ে যাত্রা শুরু করেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ থেকেই ই-টিকেট সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিভিন্ন পয়েন্টে এরিমধ্যে তৈরি হয়েছে যাত্রী ছাউনি। ঢাকার দুই মেয়র টিকিট কেটেই বাসে ওঠেন। প্রত্যেকে ভাড়া দেন ১১ টাকা করে।

প্রাথমিক পরিকল্পনায় রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি রুটে ১৫৫টি বাস চলার কথা ছিল। তবে এখন ট্রান্স সিলভা কোম্পানির ২০টি এবং বিআরটিসির ৩০টি দোতলা বাস নিয়ে চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহনের’ যাত্রা।

image

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুতই এই বহরে আরো ৫০টি বাস যুক্ত করা হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসগুলো যাত্রী পরিবহন করবে। সকাল ৬টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘পিক টাইম’ নির্ধারণ করা হয়েছে। এই সময় ৫ মিনিট পর পর যাত্রী ছাউনিতে বাস এসে দাঁড়াবে। অন্য সময় আসবে প্রতি ১০ মিনিট পর পর। নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রীরা ওঠানামা করতে পারবে না।
ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পুরো পথের দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার। শুরুতে প্রতি কিলোমিটারে ২.১৫ টাকা করে ভাড়া আদায় করা হবে। এসব বাসের শ্রমিকদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র থাকবে। একই সঙ্গে বাসের মালিকরা শ্রমিকদের নিয়োগপত্র নিবেন।

image

চালকরা মাসিক বেতনে চাকরি করবেন। তবে এখনো চালকদের বেতন নির্ধারণ করা হয়নি। আপাতত প্রথম দিন থেকে তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে। বেতন নির্ধারণের পর দৈনিক নির্দিষ্ট টাকার বাইরে মাসিক বেতন পাবেন।

পরীক্ষামূলক চলাচলের প্রথম দিন থেকেই যেসব বাসের রুট পারমিট নেই সেগুলো চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর