উচ্চ আদালতে আবারও মামলা করবেন সেই নারীর স্বামী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:৩১ পিএম

উচ্চ আদালতে আবারো মামলা করবেন বলে জানিয়েছেন কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর স্বামী। 

ঢাকায় পৌঁছে একাত্তরকে তিনি আরো জানান, তাকে উড়ো চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। ফলে চাপের মুখে অনেক সত্য আড়াল করে তিনি মামলা করেছেন। 

ধর্ষণের ঘটনার পর আদালতে দেয়া ১৮ পৃষ্ঠার জবানবন্দিতে ভুক্তভোগী নারী বলেছিলেন, সন্তানের চিকিৎসার খরচ যোগাতে কক্সবাজার এসেছিলেন তিনি। অভিযুক্ত আশিকুল ইসলাম তার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেছিল। সেই টাকা দিতে না পারায় তুলে নিয়ে গিয়ে প্রথমে দুইজন ধর্ষণ করে তাকে। পরে ধর্ষণেরর উদ্দেশ্যে সেই নারী হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আশিক।

আরও পড়ুন: লঞ্চ মালিক হামজালাল কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার

জবানবন্দি দেয়ার তিনদিন পর স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় পৌঁছে মুঠো ফোনে গৃহবধূর স্বামী একাত্তরকে জানান, তিনি চাপের মুখে মামলায় অনেক সত্য আড়াল করেছেন। 

বললেন, তাকে সেই সময় উড়ো চিঠির মাধ্যমে মেরে ফেলার হুমকি দেয়া হয়। তাই আসল সত্য নিয়ে উচ্চ আদালতে আবারো মামলা করবেন তিনি।

এদিকে রোববার (২৬ ডিসেম্বর) রাতে র‍্যাব আটক করে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামী আশিকুল ইসলাম। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, আশিক ও তার গ্যাং পর্যটকদের জিম্মি করে নানা হয়রানী করে থাকে। চুরি ছিনতাই ও ডাকাতি ছিল তার প্রতিদিনের কাজ।

স্থানীয়রা জানান, সূর্য ডুবলেই আশিক ও তার দলবল নিয়ে প্রতিদিন আড্ডা দিতো গলফ মাঠের ঝাউবনে। ভুক্তভোগীরা বলেন, আশিকের নির্যাতনে তারা অতিষ্ট। আশিক কক্সবাজার জোনের ত্রাস। তার নামে মামলা আছে নানা অপরাধের।


একাত্তর/এআর

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভয়াবহ সামাজিক সঙ্কটে রূপ নিয়েছে শিশু নির্যাতন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকনোমিক ডেভেলভমেন্ট...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর