কুমিল্লার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজন ঢাকায় ভর্তি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

কুমিল্লায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা নাঙ্গলকোট বিরুলিয়ায় গ্রামে সংঘটিত ওই দুর্ঘটনায় আহতদের অবস্থার অবনতি হলে শুক্রবার (১৪জানুয়ারি) তাদের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধরা হলেন, আনোয়ার হোসেন(৩৫), মোঃ সাব্বির মিয়া(১৪), মোঃ ইমন(১৫), আব্দুর রব(৩০) ও সাইফুল ইসলাম(১১)।

আরও পড়ুন: আজও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মশার প্রজনন রোধে যা করবেন

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ সাব্বিরের বাবা সালাউদ্দিন জানান, শুক্রবার বিরুলিয়া মাঠে মেলা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বেলুন ব্যবসায়ী সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলাচ্ছিল।

সে সময় সাব্বিরসহ অনেকেই তা দেখতে যায়। হঠাৎ সেখানে সিলিন্ডার বিস্ফোরণ হলে উপস্থিত অর্ধশতাধিক ব্যক্তি দগ্ধ হয়।

দগ্ধদের হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।


একাত্তর/টিএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সর্দারের বিরুদ্ধে কারাগারে থেকে মামলার বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। বাদি ও পাওনাদারদের অভিযোগ, অসুস্থতার...
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর