ওমিক্রনের চোখ রাঙানিতে বইমেলা নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৬ পিএম

অমর একুশে বইমেলা নিয়ে আবারো তৈরি হয়েছে অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রকাশকদের একটা বড় অংশ মেলায় অংশ নিতে আগ্রহী নন। 

অন্যদিকে, পহেলা ফেব্রুয়ারি মেলা শুরুর সব প্রস্তুতি সেরে রেখেছে বাংলা একাডেমি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলছেন, পরিস্থিতির অবনতি হলে মেলা না করার পক্ষে মন্ত্রণালয়। 

বছর ঘুরে আবারো দোরগড়ায় ফেব্রুয়ারি। সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ জায়গা জুড়ে তৈরি স্টলের বর্হিকাঠামো। তৈরি বাংলা একাডেমি প্রাঙ্গণও। 

আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ এরই মধ্যে জমা নিয়েছে স্টল ফি। সপ্তাহান্তে লটারির মাধ্যমে দেয়া হবে স্টল বরাদ্দ। তবে, চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতির অবনতি। 

ভাইরাসটির অতি সংক্রামক ধরন ওমিক্রনের বাড়-বাড়ন্তের এই সময়ে করণীয় জানতে চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, সরকারের কাছে মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। 

ঢাকার অদূরের বাণিজ্য মেলার উদাহরণ টেনে তিনি জানান, সরকার অনুমতি দিলেও, কঠোর বিধিনিষেধ আরোপের শর্ত দিতে পারে এবং সে রকম প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।

এদিকে, নির্ধারিত সময়ে স্টল বরাদ্দ ফি না জমা দেওয়ার তালিকায় আছে অনেক প্রকাশনী। এমনকি অগ্রজ প্রকাশকরা বলছেন, এই পরিস্থিতিতে তারা মেলায় অংশ নিতে আগ্রহী নয়।

আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গণি মনে করেন, করোনার বর্তমান পরিস্থিতিতে মেলা আয়োজনে যৌক্তিকতা নেই। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখেও পড়তে হবে।

স্বয়ং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ একাত্তরকে জানিয়েছেন, প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতির অবনতি হলে মেলা করা সম্ভব হবে না।

গেল বছরও করোনা সংক্রমণের কারণে, ফেব্রুয়ারি ছাড়িয়ে মার্চের ১৮ তারিখে শুরু হওয়া মেলা নির্ধারিত সময়ের দুই দিন আগে শেষ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


একাত্তর/ এনএ
লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার...
দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর