বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা হয়েছে। দেশের অন্যতম প্রকাশনী প্রতিষ্ঠান সোপান পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মিজান স্বপন।

বইটি প্রসঙ্গে লেখক খায়রুল বাশার আশিক বলেন, “সাংবাদিক হিসেবে চলমান ঘটনাগুলোর ওপর নজর রাখা আমার পেশাগত দায়িত্বের অংশ ছিল। দেশের প্রতিটি মানুষের মতো আমি-আমরা ব্যস্ত ছিলাম পুরো বিষয়ের ওপর নজর রাখায়। সেই সূত্রেই সাক্ষী হলাম সরকার পতন ইতিহাসের। ২০২৪ সালের জুলাই অভিযানের সূচনা থেকে কোন দিনে কী ঘটেছে, কোন ঘটনা কী ধরনের আলোচনা সৃষ্টি করেছে, সরকার কেন বেকায়দায় পড়েছিল, কীভাবে শেখ হাসিনা পলায়ন করেন এবং গণমাধ্যমের কাভারেজ কী ছিল- সেসব বিষয় লিপিবদ্ধ ও সংরক্ষণের তাগিদ থেকে লেখা ‘নিপাতের দিনলিপি’।”

বইটির প্রকাশক সোপান পাবলিকেশনস-এর কর্ণধার আলতাফ হোসেন বলেন, ‘লেখক বইটিতে কোটা আন্দোলন থেকে ফ্যাসিস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন, যারা এই ইতিহাস অনুধাবন ও সংরক্ষণের প্রয়োজন অনুভব করেন বা আগামীতে করবেন তাদের জন্য বইটি বেশ সহায়ক হবে। সময়ের প্রয়োজনে এমন একটি তথ্যবহুল জাতির সামনে তুলে ধরায় লেখক খায়রুল বাশার আশিককে অভিনন্দন। তার সফলতা কামনা করি।’

এবারের অমর একুশে বইমেলার ৫৬০ নম্বর স্টল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে ‘নিপাতের দিনলিপি’ বইটি পাওয়া যাবে।

একাত্তর/এসি
অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার...
দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 
শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা...
একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক, গবেষক মিনহাজ উদ্দীনের ‘সাখাওয়াত আলী খান ও অনান্যের একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর