বইমেলায় বই কিনলেই পাওয়া যাচ্ছে গাছ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার টাকার বই কিনলেই মিশন গ্রিন বাংলাদেশ-এর পক্ষ থেকে দেওয়া হবে একটি গাছ (টবসহ)। 

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি এ উদ্যোগ সম্পর্কে বলেন, এটি একটি অনন্য প্রয়াস, যেখানে বই এবং গাছের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু বই পড়ার আনন্দ নয়, পরিবেশ রক্ষার দায়িত্বও গ্রহণ করছি।

তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে বই ও গাছের সংমিশ্রণে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, যেখানে বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন দর্শকরা। 

প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, বই পড়া মানসিক বিকাশ ঘটায়, আর গাছ রোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা আশা করি, এই উদ্যোগটি বইমেলায় আসা সকল মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং তাদের প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে।

স্বপ্ন ৭১ প্রকাশনীর প্রকাশক আবু সাঈদ বলেন, বই এবং গাছের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। বই আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, আর গাছ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে পাঠকরা শুধু বইয়ের জ্ঞানই অর্জন করবেন না, পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবেন।

এদিকে, বিষয়টি ইতিমধ্যে বইপ্রেমী ও পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্ন ৭১ প্রকাশনের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু বইমেলায় আসা পাঠকদের মধ্যে জ্ঞানের আলো ছড়ানো নয়, বরং তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্বও অনুভব করানো। এমন একটি উদ্যোগের মাধ্যমে পাঠকরা বুঝতে পারছেন যে, শুধুমাত্র বই পড়ার মাধ্যমে যেমন জ্ঞানের পরিধি বাড়ানো যায়, তেমনি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গ্রহণ করেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। 

একাত্তর/এসি
লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা...
দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 
শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা...
একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক, গবেষক মিনহাজ উদ্দীনের ‘সাখাওয়াত আলী খান ও অনান্যের একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর