রাজধানীতে বাস থেকে ফেলে দিয়ে যাত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম

রাজধানীতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ঘটনা ঘটে।

নিহতের ব্যক্তির নাম মো. ইরফান আহমেদ (৪৮)। তিনি ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গা এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। ইরফান গুলিস্তানের নবাবপুর রোড এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বাসটি গ্রিনবাংলা পরিবহনের।

মৃতের ছোট ভাই মো. রায়হান জানান, সকালের ডেমরার বাসা থেকে নবাবপুরে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল ইরফান। তাকে বহনকারী বাসটি জয় কালী মন্দির মোড় এলাকায় পৌঁছলে সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাসটির সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক এসআই আরাফাত হোসেন, জানান, প্রাথমিকভাবে  জানতে পেরেছেন বাসটির সহকারী গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: করোনা মুক্ত মির্জা ফখরুল ও তার স্ত্রী

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাম চোখের নিচে  নীল হয়ে ফোলা থাকতে দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর