দুই বাসের চাপায় প্রাণ গেলো কিশোর মাস্ক বিক্রেতার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

রাজধানীর মগবাজার মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১৪) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। কিশোর রাকিব ফুটপাথে ফেরি করে মাস্ক বিক্রি করতো বলে জানা গেছে। 

আরেক ফেরিওয়ালা হারুনুর রশিদ জানান, গাজীপুরগামী আজমেরী পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস মগবাজার মোড়ে পাল্লা দিয়ে যাওয়ার সময়ে ছেলেটি দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়। 

পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে ৫০ হাজার টাকা খোয়ালেন সাংবাদিক

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, রাকিব ময়মনসিংহ জেলার দোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে মগবাজার পেয়ারাবাগে থাকতো এবং ফেরি করে মাস্ক বিক্রি করতো বলে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর