টিকা কেন্দ্রে স্থানীয় যুবকদের হামলার শিকার স্কাউট সদস্যরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০:২৭ পিএম

ফাইল ছবি

রাজধানীর দনিয়ায় ব্রাইট স্কুল এন্ড কলেজে করোনার টিকা কেন্দ্রে নিয়ম মানাতে গিয়ে স্থানীয় কয়েক যুবকের হামলার শিকার হওয়ার অভিযোগ স্কাউট সদস্যদের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

বুধবার (২৬ জানুয়ারি) বিকাল তিনটায় এ ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  তারা হচ্ছেন, রোলার স্কাউট  ঢাকা জেলার  প্রতিনিধি মোঃ বিন হায়দার(২৪), সাদিক হোসেন (২০), জারিফ জাউদ (১৮), ফারহান আহমেদ (২০), ইব্রাহিম হোসেন (১৮) মোছাঃ তানিয়া ইসলাম (১৮) সাদিক ইসলাম সিফাত (২০) সহ ১৫ জন। 

 আহতের বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। 

আহতরা জানায়, তারা ঐ স্কুলের নতুন ভবন শাখায়  করোনা টিকাদান কেন্দ্রে রোলার স্কাউট এর ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে স্থানীয় শিক্ষার্থীরা টিকা নিতে এসে সিরিয়াল (আগে-পরে) নিয়ে হট্টগোল করে। এতে অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ঐ এলাকার বেশ কয়েকজন যুবক এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, দনিয়া এলাকায় একটি  মারা মারির ঘটনা শুনেছি। তবে সেখানে আমাদের পুলিশ গিয়ে কিছু পায়নি। এর আগেই মারামারি থেমে গিয়েছিল‌। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর