করোনায় মৃত্যু ৩০ এর বেশি, বেড়েছে শনাক্ত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৫:১৮ পিএম

দেশে গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৩৪। আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৭৭। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫৬৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে নারী ১১ জন, পুরুষ ২০ জন। তাদের মধ্যে ১৬ জন ঢাকায় মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১, খুলনায় ৫, সিলেটে ১, রংপুর ও ময়মনসিংহে তিনজন করে মারা গেছেন।

বরিশালে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। মোট ৩১ জনের মধ্যে ২৬ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ৫ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ১ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ২ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৯১ থেকে ১০০ বছরের ২ জন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জানুয়ারি) রোগী বেড়েছে ২২৮ শতাংশ।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

এর চার দিনের মাথায় ১৪ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত চার হাজার ছাড়িয়ে যায়। এরপর এক সপ্তাহ না যেতেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রদীপ-লিয়াকতের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৮৩ হাজার ১৯ জনের। সুস্থ হয়েছেন ২৯ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৫০৫ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৫০৬ জন।


একাত্তর/আরএ

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর