আবাসিকে গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর চেষ্টা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৮ পিএম

গ্যাস না পেয়েও মানুষকে যখন গ্যাসের পুরো বিল দিয়ে যেতে হচ্ছে তখন অতি প্রয়োজনীয় এই জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর চেষ্টা করছে পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলো। 

এরইমধ্যে বাসাবাড়িসহ সব খাতের গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে ছয়টি বিতরণ কোম্পানি। 

অথচ ভোক্তাদের সঠিক মাপে গ্যাস নিশ্চিত করতে যে নির্দেশ দিয়েছিলো কমিশন সেটিও মানেনি কোম্পানিগুলো। যাকে শাস্তিযোগ্য অপরাধ বলছে ভোক্তা সংগঠন ক্যাব। 

ঘরে গ্যাসের লাইন আছে। মাসে মাসে বিলও দিচ্ছেন। কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস মেলে গভীর রাতে। আবার চলে যায় সূর্য ওঠার আগেই। এমন পরিস্থিতি মিরপুরসহ রাজধানীর অনেক এলাকায়। 

সামর্থবানরা লাইনের গ্যাসের পাশাপাশি রাইস কুকার বা সিলিন্ডারের গ্যাস দিয়ে প্রয়োজন মেটান। আর যাদের সামর্থ্য নেই তারা রাত জেগে রান্নার কাজ সারেন।  

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে জমা পড়েছে তিন শতাধিক নাম

অথচ গ্যাস না পেলেও ভোক্তাদের দিতে হয় পুরো বিল। প্রি পেইড মিটার ব্যবহারকারীদের তুলনায় মিটারহীন গ্রাহকদের বিলের পার্থক্যটাও দ্বিগুণ। 

অভিযোগ আছে, মিটারহীন গ্রাহকদের কাছ থেকে কমপক্ষে দুই হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত আদায় করছে কোম্পানিগুলো। 

অথচ সবশেষ গণ শুনানিতেও সব আবাসিক গ্রাহকদের দ্রুত মিটারের আওতায় আনার সিদ্ধান্ত ছিল। কিন্তু সে ব্যাপারে কোন দৃশ্যমান কোন অগ্রগতি না থাকলেও আবারও গ্যাসের দাম বাড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে কোম্পানিগুলো। 

এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান আবদুল জলিল জানান, প্রশাসনিক প্রক্রিয়ার সহায়তা না থাকায় কোম্পানিগুলোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কমিশন।

তবে জ্বালানি খাতের আমদানি ও উৎপাদনের গতি অক্ষুণ্ণ রাখতেই দাম বাড়ানোর আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে জানা যায়, দেশে বর্তমানে দৈনিক ৪৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে৷ অথচ পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ২৭০ কোটি ঘনফুট গ্যাস৷ 


দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর