রাজধানীর সবুজবাগে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ পিএম

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে লাবণী আক্তার (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সবুজবাগের মাদারটেক চৌরাস্তার পাবনা গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাবণীর স্বামী অভিজিৎ বিশ্বাস একজন পুলিশ সদস্য। তিনি ঢাকা জেলা পুলিশে কর্মরত।

লাবণীর স্বজনেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে লাবণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিজিৎ। এক বছর আগে তাঁরা বিয়ে করেছেন। তার পর থেকে তাঁরা মাদারটেকে পাবনা গলিতে বসবাস করছিলেন।

লাবণীর খালাতো ভাই নূর হোসেনের ভাষ্য, লাবণীর আগে বিয়ে হয়েছিল। তার ১০ বছরের এক মেয়ে রয়েছে। নাম রেহানা আক্তার। তবে সে বেশির ভাগ সময়ই নানির সঙ্গে (লাবণীর খালা) থাকত। গতকাল শুক্রবার রাতেও বাবা-মায়ের ঝগড়া দেখে শিশুটি নানির বাসায় চলে যায়।

আজ সুমাইয়া আক্তার নূর হোসেন বলেন, রেহানা আজ সকালে বাসায় গিয়ে দেখে দরজা বন্ধ। তখন সে পাশের জানালা দিয়ে ঘরের ভেতর মাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের সবাই ছুটে আসেন। তখন বাড়ির মালিক সুমাইয়া আক্তার নূর হোসেনকে জানান, গতকাল সন্ধ্যায় স্বামী-স্ত্রী বাজারে যান। সেখানে তাঁদের ঝগড়া হয়। বাসায় ফিরেও রাত সাড়ে আটটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তিনি এসে থামান। এরপর আর কিছু জানেন না। সকাল থেকে অভিজিৎকে দেখা যায়নি। লাবণী অন্তঃসত্ত্বা ছিলেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সময় লাবণীর স্বামী অভিজিৎ গ্রামের বাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, লাবণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর