বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো দম্পত্তির দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মায়ের সঙ্গে থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি পারিবারিক আদালতে করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে ঢাকার পারিবারিক আদালতে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। আর শিশুরা জাপানি মায়ের কাছে থাকলেও তাদের বাবা দেখা করার সুযোগ পাবেন। এছাড়া মেয়েদের নিয়ে এরিকো দেশত্যাগ করতে পারবেন না বলেও আদেশে দিয়েছেন আদালত।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি জাপানি দুই শিশুকে নিজের জিম্মায় নিতে জাপানি মা নাকানো এরিকোর দায়ের করা আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায়ের জন্য ১৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়।
আরও পড়ুন: করোনায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই শরীফ ইমরানের সঙ্গে জাপানি আইনানুসারে বিয়ে হয় এরিকো নাকানোর। পরে তারা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তাদের তিনটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর ইমরান স্কুল কর্তৃপক্ষের কাছে মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু তাতে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ তার প্রস্তাব নাকচ করে। পরে ইমরান দুই কন্যাকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় এরিকো টোকিওর পারিবারিক আদালতে সন্তানদের জিম্মার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে মামলা করেন।
একাত্তর/আরবিএস
