করোনায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০ এএম

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও সাত হাজার ৭৩১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ২৩৭ জন। 

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্বে ১০ হাজার ৮৫৪ জনের মৃত্যু এবং ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছিলেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৫৭ হাজার ৮৬১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৪০৩ জন।

ওমিক্রনের কারণে ইউরোপ জুড়ে করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও ওই অঞ্চলের একাধিক দেশে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। রাশিয়ায় আক্রান্ত দুই লাখ তিন হাজার ৭৬৬ জন এবং মৃত্যু ৭২৯ জন, ব্রাজিলে আক্রান্ত এক লাখ ৩৪ হাজার ২২৮ জন এবং মৃত্যু ৮৯২ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৫৯ হাজার ৫৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত এক লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মৃত্যু ১৬১ জন, জাপানে আক্রান্ত ৯৮ হাজার ১৭৩ জন এবং মৃত্যু ১৪২ জন, তুরস্কে আক্রান্ত ৮৬ হাজার ১৯৩ জন এবং মৃত্যু ২৭২ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৭০ হাজার ৩৫১ জন এবং মৃত্যু ১২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর