রাজধানীতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ওই শ্রমিকের নাম মোঃ জসিম (৩০)।

নিহত জসিমের সহকর্মী আবুল কালাম জানান, যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদী এলাকায় একটি ভবনের ড্রিল মেশিন দিয়ে পাইলিংয়ের পাইবে কাজ করার সময় জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মর্ডান কিউর হাসপাতালে ও পরে সেখান থেকে বিকেল আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের কারাদণ্ড

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত জসিম ভোলাজেলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি রাজধানীতে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকতেন।


একাত্তর/টিএ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর