বিমানবন্দর সড়কে পাঠাও চালকসহ দুজন নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫১ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় এক অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।  

নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও আরোহী কাজল আক্তার (৩৫)। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আউটগেটের ফুট ওভারব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। সংবাদ পেয়ে সেখান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।  

নিহত সুমনের ফুপাতো ভাই ফুয়াদ হাসান পল্লব জানান, সুমনের বাবার নাম নুরুল ইসলাম। তাদের বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁতীবাজারে থাকতেন সুমন। ছোটখাটো একটি ব্যবসার পাশাপাশি তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবা দিতেন। সকালে পুলিশের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক মর্গে এসেছেন।

কাজলের মা হাসিনা বেগম জানান, তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামে। পাঁচ বছর আগে স্বামী সেলিমের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় মায়ের সঙ্গে থাকতেন তিনি।

হাসিনা বেগম বলেন, কাজল একটি বারে কাজ করে প্রায় ১০ বছর হলো। প্রতিদিনের মতোই গতকাল (বুধবার) বিকাল ৪টার দিকে বাসা থেকে বের হয়। অন্য দিন রাতে বাসায় ফিরে আসে। কাল রাতে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজখবর করেও কিছু জানতে পারিনি। সকালে পুলিশ জানিয়েছে সড়ক দুর্ঘটনায় কাজল মারা গেছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর