রাজধানীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণে যুবক আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ পিএম

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় পলাতক রয়েছেন আরেক যুবক। ধর্ষণের শিকার তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আটক যুবকের নাম মো. মনির হোসেন শুভ (২২)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ জানিয়েছে, তিনি একটি কলেজে বিবিএ পড়ছে। মাসখানেক আগে লালবাগ এলাকায় এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। এরপর তারা পাঁচ-সাতবার দেখাও করেছে। তবে তুলে নিয়ে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে শুভ র‌্যাবকে কোনো তথ্য দেয়নি।

প্রকাশিত সংবাদের বরাত দিয়ে র‍্যাবের কর্মকর্তা বলেন, গত ১২ ফেব্রুয়ারি সকালে লালবাগ কেল্লা মোড়ে শুভ ও আল আমিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চারদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে।

আরও পড়ুন: আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নির্যাতনের শিকার তরুণী চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। ঘটনার বিষয়ে পরে তদন্ত কর্মকর্তা বিস্তারিত জানাবেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/এসি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর